ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাকরির প্রলোভন দেখিয়ে ৭০ লাখ টাকা আত্মসাত, প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:   সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার প্রতারকের নাম মো. ইব্রাহিম। একজন ভুক্তভোগীর অভিযোগ পেয়ে এবং অভিযোগের সত্যতা যাচাই করে ইব্রাহিমকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

বৃহস্পতিবার ভোরে ইব্রাহিমকে নগরের চান্দগাঁও থানাধীন পাকা দোকান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন জানান, চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা ইব্রাহিম। তারা বেকার যুবকদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়। কারও কাছ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে।

সর্বনিম্ন ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম বন্দর, ডাচ বাংলা ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৭০ লাখ টাকা।

তিনি বলেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের টার্গেট করে এ অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। এই প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে। আমরা একজনকে গ্রেফতার করেছি। এর সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, একজন ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেন। পরে আমরা বিষয়টি যাচাই করে সত্যতা পাই এবং অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করি। ইব্রাহিমের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র, চেক, স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১৫ জন ভুক্তভোগীর সন্ধান পেয়েছি। তাদের কাছ থেকে মোট ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইব্রাহিম। এর বাইরে আরও কেউ হয়তো থাকতে পারে। তার বিরুদ্ধে পাঁচটি প্রতারণার মামলা রয়েছে। এ বিষয়ে আরও খতিয়ে দেখা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাকরির প্রলোভন দেখিয়ে ৭০ লাখ টাকা আত্মসাত, প্রতারক গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০