ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোনায় ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে একজন নিহত

ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে একজন নিহত

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে উপজেলার পৌর এলাকার মজিদ মার্কেটে কাঞ্চনের ভাঙ্গারি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (৩৫) পেশায় একজন অটোমেকানিক ছিলেন। তিনি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চলিতাপাড়ার মৃত ইয়াদ আলীর ছেলে।

আর গুরুতর আহত নাহিদ (২৫) উপজেলার পৌর শহরের খুজিউড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। গুরুতর আহত নাহিদকে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার কাকড়াকান্দা গ্রামের মৃত আদালত বেগের ছেলে মজিদ মাস্টারের দোকান ভাড়া নিয়ে ভাঙ্গারির ব্যবসা করতেন কাঞ্চন মিয়া।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে স্পষ্ট করে বলতে না পারলেও পুলিশসহ সকলের প্রাথমিক ধারণা এ দোকানে অনেক পুরাতন ব্যাটারি পাওয়া গেছে। এগুলোর কোনো একটির বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

দুর্গাপুর থানার ওসি মো. শাহ নুর এ আলম জানান, ভাঙ্গারি দোকানে অনেকগুলো ব্যাটারি রয়েছে। কিভাবে বিস্ফোরণ ঘটেছে বিশেষজ্ঞ টিম আসলে তাদের মতামতের ভিত্তিতে প্রকৃত তথ্য জানা যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোনায় ভাঙ্গারির দোকানে বিস্ফোরণে একজন নিহত

আপডেট সময় ০৪:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০