ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

খনি শ্রমিক থেকে রাতারাতি মিলিয়নিয়ার!

হীরা

আন্তর্জাতিক ডেস্কঃ একটি দুটি নয়, গর্ত খুঁড়তে গিয়ে তিন তিনটি মূল্যবান হীরা পেলেন ভারতের মধ্যপ্রদেশের এক খনি শ্রমিক। দরিদ্র শ্রমিক থেকে রাতারাতি মিলিয়নিয়ার বনে গেলেন তিনি।

ওই তিনটি হীরার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ লাখ রুপি। বুন্দেনলখণ্ড এলাকার পান্না জেলার এই খনিতে অতীতেও হীরা পাওয়া গেছে। এবার তেমনই তিন হীরা বদলে দিতে চলেছে এক শ্রমিকের ভাগ্য।

সুবল নামে ওই শ্রমিক খনি খাদানে প্রতিদিনের মতোই কাজ করছিলেন। হঠা‌ৎ একই জায়গায় পেয়ে যান তিনটি হীরা। পান্নার এই খনিটি হীরার জন্যই খ্যাত।

কিছুদিন আগেই আরো এক শ্রমিক এই পান্নাতেই একটি হীরার খোঁজ পান। জানা গেছে, সেটির ওজন ছিল ১০.৬৯ ক্যারেট। আর এবার সুবল যে তিনটি হীরা পেয়েছেন তার মোট ওজন ৭.৫ ক্যারাট।

হীরা পাওয়ার পরে সুবল স্থানীয় ডায়মন্ড অফিসারের কাছে সেগুলো জমা দিয়েছেন। ওই এলাকার ডায়মন্ড অফিসার আর কে পাণ্ডে হীরা তিনটির ওজন জানিয়ে বলেন, এগুলো নিলাম করা হবে।

তাতে যে টাকা মিলবে তার ১২ শতাংশ কর বাবদ কেটে নেওয়া হবে। বাকি টাকা পাবেন ওই শ্রমিক। তিনিই জানিয়েছেন, আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা পাওয়া যেতে পারে ওই তিনটি হীরা বিক্রি করে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

খনি শ্রমিক থেকে রাতারাতি মিলিয়নিয়ার!

আপডেট সময় ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০