ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চৌমহনী এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত মিজানুর রহমান (৩২) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (০২ আগস্ট) সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।শনিবার (০১ আগস্ট) বিকেলে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

মিজানুর সৈয়দপুর শহরের বানিয়াপাড়ার মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাম দপ্তরি নৈশপ্রহরী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (০১ আগস্ট) বিকেলে কোরবানির মাংস আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর জন্য মোটরসাইকেলে করে সৈয়দপুর-পার্বতীপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন মিজানুর।

পথে সৈয়দপুরের চৌমহনী এলাকায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মিজানুর।

তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান  বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:০০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০