ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মিনিট্রাক কেড়ে নিলো দু’জনের প্রাণ

নিহত শফিউল আলম ও মাহাবুব মোর্শেদ আমিন

কক্সবাজার প্রতিনিধিঃ ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়ে কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক স্কুল শিক্ষক।

বুধবার (২৯ জুলাই) সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকায় মাছবোঝাই একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান-

অধ্যাপক শফিউল আলম (৫৫) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)।

এ দুর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত ৩ জনই ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে সটকে পড়েন চালক।

রামু থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে উপপরিদর্শক মো. কামালের নেতৃত্বে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থল এবং হাসপাতালে নেয়ার পর দুই জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, দুর্ঘটনায় প্রাণ হারানো কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক শফিউল আলম কক্সবাজার কেজি স্কুলের সিনিয়র শিক্ষক লুৎফুন্নাহারের স্বামী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমানের ভগ্নিপতি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মিনিট্রাক কেড়ে নিলো দু’জনের প্রাণ

আপডেট সময় ০৪:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০