ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ, আটক ৫

আটককৃতরা

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা ও একটি সিএনজিসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া বাইন্যাপাড়ার কবির আহমদের ছেলে আবু মুসা (৩৩), ইব্রাহিমের ছেলে শাহজালাল (২২), বাহারছড়া শাপলাপুর-

পুরানপাড়ার সিকদার আলীর ছেলে আনোয়ার ইসলাম (২১), কক্সবাজার পৌরসভার মুখচিতা পাড়ার মৃত জালাল হাজীর ছেলে মো. ওবাইদুল (২৩) ও পৌরসভার আদর্শগ্রামের মৃত ছিদ্দিক ড্রাইভারের ছেলে আনসার উল্লাহ (২৫)।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বিকেল ৪টার দিকে কক্সবাজারের টার্মিনালের পূর্বপাশে নার্সারি সংলগ্ন বটতলায় একটি সিএনজি মাদক সরবরাহের জন্য অবস্থান করছে- এমন খবরে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল ঘটনাস্থলে যায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টেকনাফের আবু মুসা, শাহজালাল, আনোয়ার ইসলাম, কক্সবাজার পৌরসভার ওবাইদুল এবং-

পৌরসভার আদর্শগ্রামের আনসার উল্লাহকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চার হাজার ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোন পাওয়া যায়।

স্থানীয় সূত্র দাবি করেছে, ইয়াবাগুলো লারপাড়া এলাকার সিএনজিচালক সিরাজের তদারকিতে হাতবদলের জন্য আনা হয়েছিল। সিরাজুল হক সিএনজি চালানোর আড়ালে প্রায় অর্ধযুগ ধরে ইয়াবার কারবারে জড়িয়ে প্রচুর টাকা জমিয়েছেন।

তার সঙ্গে রয়েছেন শ্রমিক লীগ নেতা পরিচয় দেয়া আব্দুল্লাহও। তাদের নেতৃত্বে একটি সশস্ত্র সিন্ডিকেট নির্বিঘ্নে ইয়াবা ও নারী পাচার করে আসছিল।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক, মালামাল ও টাকাসহ ধৃতদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে শেখ সাদী নিশ্চিত করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কক্সবাজারে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ, আটক ৫

আপডেট সময় ০৩:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০