ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণ, ‘নব্য জেএমবির সদস্য’ আটক

মো. শাহেদ

চট্টগ্রাম প্রতিনিধিঃ গত ফেব্রুয়ারিতে নগরের দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় আরও এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।

আটক যুবকের নাম মো. শাহেদ (২৪)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া মৌলভীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। শাহেদ নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছে পুলিশ।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ  বলেন, ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের-

ঘটনায় চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে শাহেদ নামে একজনকে আটক করা হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি রাতে দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়।

আহতদের মধ্যে ছিলেন: ট্রাফিক সার্জেন্ট আরাফাত হোসেন ভুঁইয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতাউদ্দিন, স্থানীয় দুই যুবক জাহিদ বিন জাহাঙ্গীর ও মো. সুমন।

হামলার ঘটনার পর তদন্তে নেমে পুলিশ নব্য জেএমবির সদস্যদের সম্পৃক্ততা পায়। পরে গত ৩ মে হামলার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতার তিনজন হলো- সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা হাদুরপাড়া এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে মো. সাইফুল্লাহ (২৪),

একই উপজেলার দক্ষিণ মারফলা এলাকার মনির আহমদের ছেলে মো. এমরান (২৫) ও উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মহরম আলীর ছেলে মো. আবু সালেহ (২৫)।

এদের মধ্যে মো. সাইফুল্লাহ চকবাজার এলাকার নুরা এন্টারপ্রাইজ নামে একটি কম্পিউটার দোকানের কর্মচারী, এমরান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ও আবু সালেহ ন্যাশনাল পলিটেকনিকের ছাত্র।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণ, ‘নব্য জেএমবির সদস্য’ আটক

আপডেট সময় ১১:৪৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০