ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাকে শেষ বিদায় জানাতে হাসপাতালের দেয়াল বেয়ে জানালায় ছেলে!

মাকে শেষ বিদায় জানাতে হাসপাতালের দেয়াল বেয়ে জানালায় ছেলে

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস মহামারি গোটা বিশ্বের চিত্র পাল্টে দিয়েছে। সংক্রমণ প্রতিরোধে মানুষ বিচ্ছিন্ন জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

করোনায় হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের অসুস্থ সদস্য বা বন্ধুদের দেখতে যাওয়ারও সুযোগ নেই। তবুও রক্তের টান কোথাও কোথাও দৃষ্টান্ত তৈরি করছে।

ফিলিস্তিনের এমনই একটি ঘটনা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি হাসপাতালের-

কয়েকতলা ওপরে দেয়াল বেয়ে উঠে কাচের জানালার পাশে বসে আছেন এক যুবক। তাকিয়ে রয়েছেন ভেতরের দিকে।

৩০ বছর বয়সী এ যুবকের নাম জিহাদ আল সুয়াইতি। তার মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হেব্রন স্টেট হসপিটালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি অসুস্থ মাকে দেখতে যাওয়ার অনুমতি পাননি তিনি। তাই মাকে দেখার জন্য তিনি এরকম বিপদজনক ভাবে হাসপাতালের দেয়াল বেয়ে উঠে জানালার ধারে বসে থাকতেন।

হাসপাতালে মায়ের মৃত্যুর আগ পর্যন্ত রোজ রাতে এভাবেই জানালার ধারে বসে থাকতেন জিহাদ।করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে থেকেই তার মায়ের লিউকেমিয়া ছিল।

আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

জিহাদ বলেন, ‘আমার খুব অসহায় লাগতো। তাই শেষবারের মতো মাকে দেখতে হাসপাতালের জানালার ধারে বসে থাকতাম। ’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাকে শেষ বিদায় জানাতে হাসপাতালের দেয়াল বেয়ে জানালায় ছেলে!

আপডেট সময় ০৫:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০