ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভয়াবহ বন্যার শঙ্কায় জাপান

জাপানে ভয়াবহ বন্যা ও ভূমি ধসের শঙ্কা দেখা দিয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ  টানা বর্ষণে জাপানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমি ধসের শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু ও ১৩ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে।

ঝুঁকিপূর্ণ অঞ্চল এর মধ্যে ৭৬ হাজারের বেশি বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কিউশো পার্বত্য অঞ্চলের কুমামোতো ও কাগোশিমা এলাকায় প্রচুরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জাপানের জাতীয় আবহাওয়া অফিস। স্থানীয় জনসাধারণকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ চালাতে পাঠানোর জন্য সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে প্রস্তুত করে রাখার নির্দেশ দিয়েছেন আবে।

জনসাধারণের জীবন বাঁচাতে সর্বোচ্চ পর্যায়ে জরুরি পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কুমামোতো অঞ্চল থেকে এখন পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকার দুর্যোগ বিভাগের কর্মকর্তা নাওসাকা মিয়াহারা জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে; অপরজনের মৃত্যু হয়েছে ভূমি ধসে।

এএফপিকে তিনি বলেন, “সকাল পর্যন্ত ১৩ জন মানুষকে পাওয়া যাচ্ছে না। তবে সংখ্যাটা পরিবর্তিত হতে পারে। আমরা এখনো পরিস্থিতি মূল্যায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সরকারি সম্প্রচার মাধ্যমে দেখা গেছে, বন্যায় রাস্তা-ঘাটের অনেক ক্ষতি হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক লোক আটকা পড়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভয়াবহ বন্যার শঙ্কায় জাপান

আপডেট সময় ০৭:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০