ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শিওরক্যাশে উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা

শিক্ষা ডেস্কঃ  রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শিওরক্যাশের মাধ্যমে ঘরে বসেই উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা। শনিবার (৪ জুলাই) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সম্প্রতি মোবাইল ফোনের ম্যাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব দিলীপ কুমার বণিক এবং রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির ফলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ ও ২০২০ সালে অবশিষ্ট দুই কিস্তির প্রায় ৯০০ কোটি টাকা ও কিট অ্যালাওয়েন্স বাবদ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা বিতরণ সম্ভব হবে।

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফসিউলাহ, অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী,-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন মো. মিজানুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান ফিরোজ-

উদ্দিন, প্রগতি সিস্টেমসের সিইও ড. শাহাদাত উল্লাহ খান, রূপালী ব্যাংকের জিএম মো. শওকত আলী খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, রূপালী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রূপালী ব্যাংক শিওরক্যাশের মাধ্যমে ২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে আসছে। দেশে এটিই এ ধরনের সর্বপ্রথম ডিজিটাল উদ্যোগ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শিওরক্যাশে উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা

আপডেট সময় ০৬:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০