ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পাকিস্তানি অধিনায়ককে মেরে ফেলবেন সানিয়া মির্জা!

টেনিস তারকা সানিয়া মির্জা তো সরাসরি মেরেই ফেলার হুমকি দিয়েছেন বাবরকে

ক্রীড়া ডেস্কঃ   ‘দলের মধ্যে তোমার প্রিয় ভাবী কে?’- এক অনলাইন লাইভে পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে এমন প্রশ্ন করেছিলেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

উত্তরে সরফরাজ আহমেদের স্ত্রী খুশবখতেরর নাম বলেন বাবর। আর এতেই যেন দলের অন্যান্য ভাবীদের চক্ষুশূলে পরিণত হয়েছেন বাবর।

খোদ মালিকের স্ত্রী ও ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা তো সরাসরি মেরেই ফেলার হুমকি দিয়েছেন বাবরকে। এমনকি বাড়িতে গেলে আর আপ্যায়ন মিলবে না, এমনটাও বলেছেন সানিয়া।

ইন্সটাগ্রাম লাইভে বাবর যখন প্রিয় ভাবী হিসেবে সরফরাজের স্ত্রীর কথা বলেন, তখন মজার ছলেই মূলত তাকে মেরে ফেলার হুমকি দেন সানিয়া।

মন্তব্যের ঘরে তিনি লিখেন, ‘আমি তোমাকে মেরেই ফেলবো।’ ভিন্ন আরেক মন্তব্যে সানিয়া লিখেন, ‘আমাদের বাড়ির কাউচে আর ঘুমাতে পারবে না তুমি।’

শুধু সানিয়া একাই নয়, বাবরের উত্তরে ক্ষেপেছেন আরেক ক্রিকেটার আজহার মাহমুদের স্ত্রী এবা কুরায়েশিও।

তিনিও এক জোড়া মন্তব্যে লিখেছেন, ‘মেরেই ফেলবো তোমাকে। খুব ভালো, ধন্যবাদ। আমাদের বাসায় আর দাওয়াত পাবে না তুমি।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পাকিস্তানি অধিনায়ককে মেরে ফেলবেন সানিয়া মির্জা!

আপডেট সময় ০৬:৩৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০