ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রন হক সিকদারের গাড়ি জব্দ

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

স্টাফ রিপোর্টারঃ   এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন এবং গুলি করার অভিযোগে দায়ের করা মামলার আলামত হিসেবে সিকদার গ্রুপের এমডি রন হক সিকদারের ‘রেঞ্জ রোভার’ ব্রান্ডের বিলাসবহুল গাড়িটি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২ জুন) গুলশানের বাসা থেকে গাড়িটি জব্দ করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর গত ২৫ মে সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার থাইল্যান্ডের ব্যাংকক পালিয়ে গেছে বলে ইমিগ্রেশনের মাধ্যমে নিশ্চিত হয়েছে পুলিশ।

আব্দুল বাতেন বলেন, মঙ্গলবার সিকদার গ্রুপের এমডির গাড়িটি (ঢাকা মেট্রো ঘ ১৮-৩৯৪৫) মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে জানতে পেরেছি তারা দুই ভাই ব্যাংকক পালিয়ে গেছে। তারা পালিয়ে গেলেও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।

গত ২৬ মে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার এজহারে বলা হয়েছে, গত ৭ মে ঋণের জন্য বন্ধকী সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।

এছাড়া অভিযুক্ত দুই ভাই বিদেশি নিরাপত্তাকর্মী দিয়ে এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলশানের একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন এবং সাদা কাগজে সাক্ষর নেয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রন হক সিকদারের গাড়ি জব্দ

আপডেট সময় ০৬:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০