ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

উইগুর: চীনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞা বিল পাস

চীনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা বিল পাস

আন্তর্জাতিক ডেস্কঃ  জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে চীনের বিরুদ্ধে উত্থাপিত নিষেধাজ্ঞা বিল বিপুল ভোটে পাস হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে।শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৭ মে) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’-এ ৪১৩ ভোটে পাস হয় ‘উইগুর মানবাধিকার অ্যাক্ট’। এর বিরুদ্ধে পড়ে কেবল ১ ভোট।

এ বিলে উইগুরসহ জিনজিয়াং প্রদেশের অন্যান্য মুসলিম জনগোষ্ঠীকে নিপীড়নে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে।

বিশেষভাবে নিশেধাজ্ঞার প্রস্তাব তোলা হয়েছে চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টির জিনজিয়াং শাখার সেক্রেটারি চেন কুয়াঙ্গোর বিরুদ্ধে। তাকে প্রদেশে গণহারে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মতে, জিনজিয়াং প্রদেশে চীন ১০ লাখেরও বেশি মুসলমানকে বিভিন্ন বন্দিশিবিরে আটকে রেখে নির্যাতন চালাচ্ছে। একে ‘বর্বরোচিত’ বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।

ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এ বিলে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত হোয়াইট হাউজের প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে উইগুর নেতারা মার্কিন কংগ্রেসে চীনের বিরুদ্ধে এ বিল পাসকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছেন।

‘ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস’র প্রেসিডেন্ট দোলকান আইসা এক বিবৃতিতে জানিয়েছেন,  আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগ্রাধিকার ভিত্তিতে উইগুর মানবাধিকার নীতি সংক্রান্ত এ বিলে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করার অনুরোধ জানাই। দ্রুত এর বাস্তবায়ন ও প্রয়োগ চাই।

‘উইগুরদের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সরকারগুলোর এরকম সত্যিকারের পদক্ষেপ প্রয়োজন। বছরের পর বছর নিপীড়ন ও হতাশার পর উইগুরদের বর্তমানে আশার আলো দরকার।’

চীন যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। উইগুরদের নিপীড়নের ব্যাপারটিও শুরু থেকেই অস্বীকার করে আসছে তারা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

উইগুর: চীনের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিষেধাজ্ঞা বিল পাস

আপডেট সময় ০২:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০