ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দুবাইয়ে পুরোদমে ব্যবসা-বাণিজ্য চালু হচ্ছে

দুবাই

আন্তর্জাতিক ডেস্কঃ  ইদের চতুর্থদিন অর্থাৎ আগামী ২৭ মে থেকেই ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন ও বাণিজ্যিক শহর দুবাইয়ে। 

সোমবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা বিষয়ক সুপ্রিম কমিটির চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে ঘোষণায় বলা হয়েছে, বুধবার থেকে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দুবাইয়ের সবধরনের ব্যবসায়িক কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে চলাচলেও আর কোনও নিষেধাজ্ঞা থাকবে না।

সম্প্রতি বেশ কিছু প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, করোনাভাইরাস সংকট শিগগিরই কাটছে না। ফলে একে সঙ্গে রেখেই জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

এসব মতামত মাথায় রেখেই দুবাইয়ের সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।

তবে এখনও ফেসমাস্ক পরা, অন্তত দুই মিটারের শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত সাবান-হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ডের বেশি সময় ধরে হাত ধোয়ার মতো সতর্কতাগুলো অনুসরণ করতে হবে বলেও জানিয়েছে তারা।

একনজরে কী কী চালু হচ্ছে দুবাইয়ে-

– সবধরনের খুচরা ও পাইকারি বিক্রয়কেন্দ্র
– সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ইচ্ছুক ও ট্রানজিটপ্রত্যাশীদের জন্য দুবাই বিমানবন্দর

– নাক, কান, গলার চিকিৎসাসহ সবধরনের ক্লিনিক
– আড়াই ঘণ্টার কম সময় লাগে এমন অস্ত্রোপচারসহ অন্যান্য চিকিৎসাসেবা

শিশুদের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র
– স্পোর্টস অ্যাকাডেমি

– সামাজিক দূরত্ব বজায় রেখে সিনেমা হল
– দুবাই আইস রিঙ্ক ও দুবাই ডলফিনারিয়ামের মতো বিনোদনকেন্দ্র
– অনলাইনে নিলাম কার্যক্রম

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দুবাইয়ে পুরোদমে ব্যবসা-বাণিজ্য চালু হচ্ছে

আপডেট সময় ০৮:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০