ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৬৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

জব্দকৃত গাঁজা

নওগাঁ, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর বদলগাছী উপজেলায় ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ৫। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার ভান্ডারপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় গাঁজা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। আটককৃতরা হল- বদলগাছী থানার কয়াভবানীপুর গ্রামের মৃত লবির উদ্দিন সোনার ছেলে শিপন (৪০), কুমিল্লার কোতয়ালী থানার কাশিনাথপুর গ্রামের শাহ আলমের ছেলে আকাশ (২৬) ও কচিমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (১৯)।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার ভান্ডারপুর বাজার এলাকায় ভোরে অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা।

এ সময় একটি ট্রাককে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। সেখান থেকে ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গাঁজা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

19
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৬৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৬:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০