ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

এবার তামিমের আড্ডার অতিথি ওয়াসিম আকরাম

তামিম ইকবাল ও ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্কঃ  বিদেশীদের মধ্যে ফাফ ডু প্লেসিকে দিয়ে শুরু। এরপর রোহিত শর্মার পর সবশেষ এলেন বিরাট কোহলি। আজ মঙ্গলবারের (১৯ মে) শোতেও চমক থাকছে তামিম ইকবালের।

জাতীয় দলের তিন সাবেক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান তো থাকবেনই, তাদের সঙ্গে থাকবেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

সাবেকদের সঙ্গে এর আগেও একটা পর্ব করেছিলেন তামিম। সেখানে ছিলেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার। এবার আছেন চাচা আকরাম খানসহ জাতীয় দলের আরও দুই সাবেক অধিনায়ক।

তবে চমক অবশ্যই ওয়াসিম, পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটারের অবশ্য এই তিন জনের সঙ্গে খেলারও অভিজ্ঞতা আছে। এই আড্ডায় কথা হবে ৯৭ এর আইসিসি ট্রফি, ৯৯ এর বিশ্বকাপসহ আরও অনেক কিছু নিয়ে। অনুমিতভাবেই ৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষ বাংলাদেশের সেই জয়টাও আসবে আলোচনায়।

সোমবার ভারতের দলপতি বিরাট কোহলির সঙ্গে লাইভে কথা বলার পর তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মঙ্গলবার রাতে যোগ দিচ্ছেন বাংলাদেশ-পাকিস্তানের সাবেক চার ক্রিকেটার।

তামিম বলেন, ‘কালকের শোতে বড় সারপ্রাইজ রয়েছে। আমাদের সঙ্গে খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান এই তিনজন থাকবেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন ওয়াসিম আকরাম।’

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

এবার তামিমের আড্ডার অতিথি ওয়াসিম আকরাম

আপডেট সময় ০৫:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০