ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

‘লাইভ আড্ডা’য় আসছেন সাবিনা-কৃষ্ণা-মারিয়া-মৌসুমীরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় সাবিনা-কৃষ্ণা-মারিয়া-মৌসুমীরা

ক্রীড়া ডেস্কঃ  গত বৃহস্পতিবার ‘বিপিএল প্লেয়ার্স আড্ডা’ নামে ফেসবুক লাইভ অনুষ্ঠানে করোনাকালীন সময়ে নিজেদের গল্প শুনিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়।

আশরাফুল ইসলাম রানা, নাবিব নেওয়াজ জীবন, রহমত মিয়া, ইমন মাহমুদ বাবুসহ ১৩ ফুটবলার করোনার সময়টা কিভাবে কাটাচ্ছেন, ফিটনেস কিভাবে ধরে রাখছেন এসব বিষয়ে আড্ডায় মেতেছিলেন।

বাফুফের মিডিয়া বিভাগের কর্মকর্তা খালিদ নওমি ছিলেন এই লাইভ আড্ডার সঞ্চালক।

ছেলেদের পর এবার নারী ফুটবলাররাও আসছেন বাফুফে আয়োজিত এই লাইভ আড্ডায়। দেশের নারী ফুটবলারদের মধ্যে থেকে ৮-১০ জন তারকাকে বেছে নেয়া হবে এই আড্ডার জন্য। আগামী মঙ্গলবার বিকেলের দিকে শুরু হবে ফেসবুক লাইভ আড্ডা।

দেশের নারী ফুটবলের বড় মুখ সাবিনা খাতুন থাকবেন এই আড্ডায়। আরো যারা থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-মিসরাত জাহান মৌসুমী, কৃষ্ণা রানী সরকার, মারিয়া মান্ডা, আঁখি খাতুন, সানজিদা আক্তার, মনিকা চাকমা, তহুরা খাতুন।

করোনার কারণে নারী ফুটবল লিগ মাঝপথে বন্ধ হয়ে গেলে খেলোয়াড়রা যে যার বাড়ি ফিরে গেছেন। বাফুফে ভবনে থেকে সারা বছর অনুশীলনে থাকা মেয়েদের জন্য এই অলস সময় পার করা কঠিন।

তো কিভাবে তারা সময় কাটাচ্ছেন, ফিটনেস ধরে রাখতে কে কি করছেন-এসব উঠে আসবে নারী তারকা ফুটবলারদের লাইভ আড্ডায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

‘লাইভ আড্ডা’য় আসছেন সাবিনা-কৃষ্ণা-মারিয়া-মৌসুমীরা

আপডেট সময় ০৫:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০