ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিপিএল খেলতে চান ডু প্লেসিস, দলে নিতে আগ্রহী তামিম

ডু প্লেসিস ও তামিম

ক্রীড়া ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিতভাবেই খেলেন। বিশেষ করে আইপিএলে চেন্নাই সুপার কিংসে তাকে নিয়মিত দেখা যায়।

এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট ও সিপিএলেও খেলেছেন তিনি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেননি কখনো।

কিন্তু এবার বিপিএলে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।বুধবার (মে ১৩) রাতে তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে ডু প্লেসিস এই ইচ্ছার কথা জানান।

তবে বিপিএল নিয়ে কোনো ধারণা নেই তার। কারণ দক্ষিণ আফ্রিকাতে বিপিএল লাইভ দেখা যায় না, তবে খেলার লাইভ মাঝে মধ্যে লাইভ আপডেপ রাখেন তিনি।

ডু প্লেসিস বলেন, ‘বিপিএল দক্ষিণ আফ্রিকায় লাইভ দেখা যায় না। তবে ক্রিকইনফোতে (ক্রিকেট ওয়েবসাইট) অনুসরণ করি, পরিচিত ক্রিকেটাররা কেমন করছে।

টিভিতে বিপিএল সরাসরি দেখা হয়নি কখনো। তোমাকে আগেই বলেছি যে আমি অবশ্যই বিপিএল খেলতে আসবো। ঠিক নিশ্চিত নই যে আলোচনা করার জন্য এটি উপযুক্ত জায়গা কিনা, তবে আমার অবশ্যই বিপিএল খেলতে ভালো লাগবে।’

এরপর তামিম তার দলে ডু প্লেসিসকে নেওয়ার ইচ্ছার কথা জানিয়ে বলেন, ‘বিপিএল দারুণ একটি টুর্নামেন্ট, পরিবেশটা থাকে দুর্দান্ত। তোমাকে কিন্তু কথা দিতে হবে, আগামী বিপিএল তুমি খেলতে আসবে এবং অবশ্যই আমার দলের হয়ে খেলবে। খুবই ভালো টুর্নামেন্ট এটা, আশা করি তুমি উপভোগ করবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিপিএল খেলতে চান ডু প্লেসিস, দলে নিতে আগ্রহী তামিম

আপডেট সময় ০৫:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০