ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভার্চুয়াল আদালতে আইনজীবীদের উচ্ছ্বাস

ভার্চুয়াল আদালত (ছবি : সংগৃহীত)

স্টাফ রিপোর্টারঃ   ভার্চুয়াল আদালতের কার্যক্রমের নতুন ধারার এই সিদ্ধান্তে উচ্ছ্বাস জানিয়েছেন তরুণ আইনজীবীরা। একইসঙ্গে ভার্চুয়াল আদালতকে একটি কার্যকর আদালত হিসেবে প্রতিষ্ঠা করতে আইনজীবীসহ সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থার দাবি জানান তারা।

হাইকোর্টের তরুণ আইনজীবী শিহাব উদ্দিন খান বলেন, ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত সময়োপযোগী। এই সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে। একইসঙ্গে এই আদালতের কার্যক্রমকে যথাসম্ভব সহজবোধ্য ও অংশগ্রহণমূলক করার দাবি জানান তিনি।

ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে নবীন আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, এটি আরও আগে চালু হওয়া দরকার ছিল। দেরিতে হলেও এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত। এখন দ্রুত ভার্চুয়াল কোর্ট চালু হওয়া দরকার। একইসঙ্গে ভার্চুয়াল কোর্টকে একটি কার্যকর আদালত হিসেবে প্রতিষ্ঠা করতে আইনজীবীসহ সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থার দাবি জানাচ্ছি।

আজ (১১ মে) থেকে শুরু হচ্ছে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের বিচার কার্যক্রম। আসামি, সাক্ষী এবং আইনজীবীদের সশরীরে উপস্থিতি ছাড়াই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে ভার্চুয়াল আদালতের কার্যক্রম চলবে। সে বিষয়ে নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট।

এর আগে, গত ৬ মে (বুধবার) ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ তৈরি করতে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা। পরে সেটি অধ্যাদেশ আকারে জারি করতে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাতে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মাধ্যমে জারি হয় অধ্যাদেশটি। পরে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভার্চুয়াল আদালতে আইনজীবীদের উচ্ছ্বাস

আপডেট সময় ০২:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০