ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঈদের আগে খুলছে না যেসব মার্কেট

ঈদে খুলছে না নিউমার্কেট, গাউছিয়াসহ গুরুত্বপূর্ণ ১১টি কেনাকাটার স্থান

অর্থনীতি ডেস্কঃ  চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ঈদের আগে খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চকসহ গুরুত্বপূর্ণ ১১টি কেনাকাটার স্থান।

এর আগেই বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, পিঙ্ক সিটিসহ রাজধানীর অভিজাত মার্কেটগুলো না খোলার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়।শনিবার (০৯ মে) গাউছিয়া মার্কেট সমিতির অফিসে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ১১টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ঈদের আগ পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে।

মার্কেটগুলো হলো নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, চিশতিয়া মার্কেট, নিউ চিশতিয়া মার্কেট, ইসমাইল ম্যানশন, নূর ম্যানশন, ধানমন্ডি হকার মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গোল্ডেন প্লাজা ও গ্রিন স্মরণিকা।

নানা কারণে দোকান বন্ধ করার সিদ্ধান্ত হয়। এরমধ্যে অন্যতম গণপরিবহন বন্ধ থাকা। দূর থেকে ক্রেতারা নিউমার্কেট আসতে পারবেন না।

অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যঝুঁকি রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলাও পুরোপুরি সম্ভব নয়।

সভায় উপস্থিত ছিলেন চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন। তিনি  বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের আগে এই মার্কেটগুলো খোলা হবে না।

করোনা ভাইরাসের প্রভাব কমছে না। একজন অসুস্থ হলে দায়ভার কে নেবে। পরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসবে না। তাই ঈদের আগে দোকান খোলার মতো ঝুঁকি নিচ্ছি না।

তবে সরকারের কাছে আবেদন আমাদের দোকানের শ্রমিকদের যেন ঈদের আগে সাহায্য-সহযোগিতা করে, যোগ করেন নিজাম উদ্দিন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঈদের আগে খুলছে না যেসব মার্কেট

আপডেট সময় ০৫:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০