ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল Logo নওগাঁয় ব্যবসায়ীর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা Logo নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা জরাজীর্ণ হাজারো মানুষের ভোগান্তি Logo তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা

প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণী জরুরি সভা বাতিল

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

ক্রীড়া ডেস্কঃ  বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্যে কী আছে, তা নির্ধারণ করতে সোমবার জরুরি সভায় বসার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির।

স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত- এই একটি মাত্র এজেন্ডায় জরুরী সভা ডেকেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

কিন্তু আজ (শনিবার) সেই সভা বাতিল ঘোষণা করা হয়েছে। বাফুফে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যে ছুটি চলছে তা শেষ হলে এবং দেশের পরিস্থিতি অনুকূলে আসার পর ঐ সভা অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল এই সভায়।

গত ২৫ এপ্রিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি সভায় বসেছিল। তখন প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাব লিগ বাতিলের পক্ষে মত দিয়েছিল।

লিগ কমিটি বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে বাফুফে নির্বাহী কমিটির ওপর। এখন বাফুফেই নির্ধারণ করবে এ মৌসুমের প্রিমিয়ার লিগের ভাগ্য।

অনেক ক্লাব মত দিয়েছিল লিগ চালালেও যেন বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে হয়। কারণ, অনেক ক্লাবের বিদেশি ফুটবলার চলে গেছেন। তারা কবে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়।

অন্য কোন উপায় বের করা যায় কি না, তা নিয়ে ভাবার পক্ষেও ছিল মত। উঠে আসা সব প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বাফুফে।

ট্যাগস

রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণী জরুরি সভা বাতিল

আপডেট সময় ০৫:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

ক্রীড়া ডেস্কঃ  বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্যে কী আছে, তা নির্ধারণ করতে সোমবার জরুরি সভায় বসার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির।

স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত- এই একটি মাত্র এজেন্ডায় জরুরী সভা ডেকেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

কিন্তু আজ (শনিবার) সেই সভা বাতিল ঘোষণা করা হয়েছে। বাফুফে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যে ছুটি চলছে তা শেষ হলে এবং দেশের পরিস্থিতি অনুকূলে আসার পর ঐ সভা অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল এই সভায়।

গত ২৫ এপ্রিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি সভায় বসেছিল। তখন প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাব লিগ বাতিলের পক্ষে মত দিয়েছিল।

লিগ কমিটি বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে বাফুফে নির্বাহী কমিটির ওপর। এখন বাফুফেই নির্ধারণ করবে এ মৌসুমের প্রিমিয়ার লিগের ভাগ্য।

অনেক ক্লাব মত দিয়েছিল লিগ চালালেও যেন বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে হয়। কারণ, অনেক ক্লাবের বিদেশি ফুটবলার চলে গেছেন। তারা কবে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়।

অন্য কোন উপায় বের করা যায় কি না, তা নিয়ে ভাবার পক্ষেও ছিল মত। উঠে আসা সব প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বাফুফে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471