ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছদ্মবেশে ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

ধর্ষণ মামলার এক পলাতক আসামি সেলিম রেজা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ   চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধর্ষণ মামলার এক পলাতক আসামি সেলিম রেজা (২৬) কে ছদ্মবেশে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নেজামপুর ইউনিয়নের এক মসজিদে নামাজ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম রেজা নাচোল উপজেলার নেজামপুর ইউপির নেজামপুর কাঁঠালিয়াপাড়ার মৃত দবির উদ্দিনের ছেলে। আজ শুক্রবার (৮ মে) সকালে পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮মাস আগে সেলিম রেজার সাথে একই উপজেলার এক মেয়ের পরিচয় হয়। এরই সুবাদে ওই মেয়েকে ঢাকার আশুলিয়ার কাশিমপুর এলাকার এক কোম্পানিতে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় এবং মেয়েটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় নাচোল থানায় সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার পর ধর্ষক সেলিম গা ঢাকা দিলে পুলিশ তাকে ধরতে অভিযান চালায়।

এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাচোল থানার এসআই সোহেল রানা মুসল্লির ছদ্মবেশে নেজামপুরে একটি মসজিদে নামাজ শেষে সেলিম রেজাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ভুক্তভোগী মেয়ের অভিযোগের ভিত্তিতে সেলিমকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ট্যাগস

ছদ্মবেশে ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

আপডেট সময় ০৩:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481