ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইতালিতে ফিরে কোয়ারেন্টিনে রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্কঃ  জন্মস্থান পর্তুগালের মাদেইরার গিয়েছিলেন বেড়াতে। ক্রিস্টিয়ানো রোনালদো কি আর জানতেন এত লম্বা সময় থাকতে হবে সেখানে। ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করায় পর্তুগালেই থেকে যেতে হয় তাকে।

প্রায় দুই মাস মাদেইরার থাকার পর সোমবার ইতালিতে ফিরেছেন পর্তুগিজ তারকা। অবশ্য এখনই জুভেন্টাসের অনুশীলনে ফেরা হচ্ছে না তার, থাকতে হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।

১৮ মে ইতালিয়ান ক্লাবগুলোর পুরোদমে অনুশীলনে ফেরার কথা। রোনালদোরও ওই সময়ই ‍তুরিনে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিল ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো।

কিন্তু অনেক অঞ্চল অনুশীলন মাঠ খোলার অনুমতি দেওয়ায় ইতালিয়ান সরকার ৪ মে থেকে ক্লাবগুলোকে নিজেদের কার্যক্রম চালানোর ঘোষণা দেয়।

তখনই জুভেন্টাস তাদের বিদেশি খেলোয়াড়, যারা ইতালিতে ছিলেন না, তাদের ফিরে আসার নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী প্রায় দুই মাস পর তুরিনে ফিরেছেন রোনালদো।

লম্বা সময় পর্তুগালে ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ উইঙ্গার। তাই ইতালিতে ফিরলেও অনুশীলনে এখনই যোগ দেওয়া হচ্ছে না তার। স্বেচ্ছায় ১৪ দিন আলাদা থাকতে হবে রোনালদোকে।

তিনি তুরিন ছাড়ার পর জুভেন্টাসের বেশ কয়েকজন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করেছে জুভেন্টাস। তবে প্রত্যেক খেলোয়াড় সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলন করছেন। তাদের অনুশীলনে ফেরার দৃশ্য ফুটবলভক্তদের জন্য স্বস্তির হলেও সিরি ‘আ’ কবে শুরু হবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ।

শঙ্কা আরও বেশি জন্মেছে বুন্দেসলিগার অনুশীলনের দৃশ্যপটে। জার্মান লিগের দলগুলো অনুশীলন শুরু করার পর নতুন করে করোনাভাইরাস থাবা মেরেছে।

এফসি কোলনের তিন জনের করোনা আক্রান্ত হওয়ার পর জার্মান ফুটবলে আরও ১০ জনের পজিটিভ ধরা পড়েছে। এই অবস্থায় বুন্দেসলিগার ভবিষ্যৎ নিয়ে জন্মেছে সংশয়। তাই ইতালিয়ান ক্লাবগুলো অনুশীলনের অনুমতি পেলেও তাদের মাঠের লড়াইয়ে ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইতালিতে ফিরে কোয়ারেন্টিনে রোনালদো

আপডেট সময় ১২:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০