ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাহমুদউল্লাহ-গেইলদের স্বাক্ষরিত ব্যাট নিলামে উঠছে

মাহমুদউল্লাহ-গেইলদের স্বাক্ষরিত ব্যাট

ক্রীড়া ডেস্কঃ   করোনা ভাইরাস মহামারিতে দুস্থ মানুষের দুঃখ-দুর্দশার শেষ নেই। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও এবার এগিয়ে এসেছে।

এই সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুরু থেকেই সচেতনতামূলক কাজ করে আসছেন অনেক ক্রীড়া ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান ও বিভিন্ন দল।

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে গত মৌসুমে খেলা দেশি-বিদেশি ক্রিকেটারা বিভিন্নরকম সচেতনতামূলক ভিডিও বার্তা দিচ্ছেন। করোনায় দুস্থদের পাশে দাঁড়াতে এবার ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তুলতে যাচ্ছে চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজি।

সোমবার (মে ০৫) ই-কমার্স প্রতিষ্ঠান চলোসবাই.কম ওয়েবসাইটে ব্যাটটি নিলামে তোলা হবে। চ্যালেঞ্জার্সের হয়ে সর্বশেষ মৌসুমে খেলেছেন মাহমুদউল্লাহ, ক্রিস গেইল, লেন্ডন সিমন্স, ইমরুল কায়েস, লিয়াম প্লাঙ্কেটরা। নিলামে তোলা ব্যাটে দলের প্রত্যেক ক্রিকেটারদের স্বাক্ষর রয়েছে। নিলাম শেষ হবে আগামী ১৫ মে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম বলেছেন, ‘আমাদের দলে গেইল, মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা খেলেছেন।

দলের ২০ জন তারকা ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে ব্যাটটিতে। তাই আমরা চিন্তা করলাম ব্যাট নিলামে দেওয়ার। ব্যাট বিক্রির  পুরো টাকা নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবার জন্য খরচ করা হবে।’

করোনার এই কঠিন সময়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা নানাভবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদরা ইতিমধ্যে তাদের কাছে থাকা সেরা ক্রিকেটীয় স্মারক নিলামে বিক্রি করে দিয়েছেন। বিপিএলের দলগুলোর মধ্যে এবার প্রথম এগিয়ে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাহমুদউল্লাহ-গেইলদের স্বাক্ষরিত ব্যাট নিলামে উঠছে

আপডেট সময় ০৪:৫৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০