ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৪ বছর আগের মৃত ফুটবলারকে জীবিত পাওয়া গেল!

কঙ্গো ফুটবলার হিয়ানিক কাম্বা

ক্রীড়া ডেস্কঃ  চার বছরের বেশি সময় মৃত ঘোষণার পর জীবিত পাওয়া গেল কঙ্গো ফুটবলার হিয়ানিক কাম্বাকে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায় এক সময়ে জার্মানির শীর্ষস্থানীয় ক্লাব শালকের হয়ে খেলা এই ফুটবলারকে জার্মানির রুহরে দেখা যায়।

এর আগে ২০১৬ সালের ৯ জানুয়ারি নিজ দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় কাম্বার নিহত হওয়ার ঘটনা প্রকাশ পেয়েছিল।জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানায়, ৩৩ বছর বয়সী কাম্বা এখনও জীবিত।

তিনি রুহরে একটি এনার্জি সাপ্লায়ার কোম্পানিতে কেমিক্যাল টেকনিশিয়ানের কাজ করনে।

জানা যায়, ২০১৮ সালে কাম্বা কঙ্গোর কিনশাহাসায় জার্মানি অ্যাম্বাসিতে এসে তার মৃত্যুর ভুয়া খবর জানায়। তিনি কর্তৃপক্ষকে জানান, কঙ্গোতে এক ট্রিপে তিনি বন্ধুদের থেকে আলাদা হয়ে যান। কোনো ডকুমেন্ট, অর্থ ও টেলিফোন তার কাছে ছিল না।

এ ব্যাপারে জার্মান সংবাদমাধ্যমে কৌঁসুলি অ্যানেত্তে মিল্ক বলেন, ‘কাম্বা দাবি করেছিলেন ২০১৬ সালে তিনি কঙ্গোতে বন্ধুদের হারিয়ে ফেলেন। যেখানে কাগজপত্র, অর্থ ও সেলফোন নিতে পারেননি।’

অথচ ২০১৬ সালেই কাম্বাকে মৃত ঘোষণা করা হয়। আর সেই সময় তার সাবেক স্ত্রী জীবন বীমা কোম্পানিকে ভুয়া তথ্য দিয়ে ৬ অঙ্কের অর্থ তুলে নেন।

এখন তার সাবেক স্ত্রীর বিপক্ষেই তদন্ত শুরু হয়েছে। আর মিল্ক জানিয়েছেন এই মামলার সাক্ষী হিসেবে খোদ কাম্বাকেই বিবেচনা করা হচ্ছে।এদিকে কাম্বার সাবেক স্ত্রী অবশ্য এই ঘটনাটি অস্বীকার করছেন।

তিনি জানান, কাম্বার মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়েই তিনি বীমা কোম্পানির কাছে যান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৪ বছর আগের মৃত ফুটবলারকে জীবিত পাওয়া গেল!

আপডেট সময় ০৪:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০