ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মোবাইল ঠান্ডা রাখতে হাইড্রোজেল

প্রযুক্তি ডেস্কঃ  খুব দীর্ঘ সময় ধরে বৈদ্যুতিক ডিভাইস ব্যবহারের ফলে তা গরম হয়ে যায় । এতে ডিভাইসের গতি ধীর হয়ে যেতে শুরু করে।

গবেষকেরা এ জন্য বিশেষ হাইড্রোজেল উদ্ভাবন করেছেন, যা ইলেকট্রনিকস যন্ত্রকে ঠান্ডা রাখতে পারে।

মোবাইল ফোনের ব‌্যাটারি থেকে যে তাপ বের হয়ে যায়, তা কাজে লাগিয়ে বিদ্যুতে রূপান্তর করার পদ্ধতিও উদ্ভাবন করেছেন গবেষকেরা।

চীনের উহান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক স্মার্ট থার্মোগালভ্যানিক হাইড্রোজেল ডিজাইন করতে চেয়েছিলেন, যা বর্জ্য তাপকে বিদ্যুতে রূপান্তর করতে পারে এবং ডিভাইসের তাপমাত্রাও কমিয়ে দেয়। এ পর্যন্ত বিজ্ঞানীরা এমন এক ডিভাইস তৈরি করেছেন, যা যেকোনো একটি কাজ করতে পারে, তবে একসঙ্গে দুটো কাজ করতে পারে না।

চীনা গবেষকেদের অনুসন্ধান বলছে, তাঁরা পানি ও নির্দিষ্ট আয়ন মিশ্রিত একটি পলিয়েক্রাইমাইড ফ্রেমওয়ার্ক সমন্বিত হাইড্রোজেল তৈরি করেছেন।
গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘ন‌্যানো লেটার্স’ সাময়িকীতে।

এতে বলা হয়, ব্যাটারি, এলইডি ও কম্পিউটার মাইক্রোপ্রসেসরসহ কিছু বৈদ্যুতিক ডিভাইস পরিচালনার সময় তাপ উৎপন্ন করে। অতিরিক্ত উত্তাপ শক্তি অপচয় করার পাশাপাশি ডিভাইসের দক্ষতা, নির্ভরযোগ্যতা ও জীবনকাল হ্রাস করতে পারে।

গবেষকেরা বলেন, হাইড্রোজেল উত্তপ্ত হলে দুটি আয়ন ইলেকট্রেোডের মধ‌্যে ইলেকট্রন স্থানান্তর করে বিদ্যুুুুুুুুুুুুুুৎ উৎপাদন করে। এদিকে হাইড্রোজেলের অভ্যন্তরে পানি বাষ্প হয়ে এটি ঠান্ডা করতে থাকে। ব্যবহারের পর হাইড্রোজেল চারপাশের বাতাস থেকে পানি শোষণ করে আবার কাজের উপযোগী হয়ে যায়। গবেষকেরা মোবাইলে ফোনের ব‌্যাটারিতে এ জেল পরীক্ষা করেছেন। তথ‌্যসূত্র: আইএএনএস

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মোবাইল ঠান্ডা রাখতে হাইড্রোজেল

আপডেট সময় ০২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০