ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রুনির চোখে মেসি-রোনালদোর পার্থক্য

ক্রীড়া ডেস্কঃ  ডেভিড বেকহ্যামের পরে এবার ওয়েন রুনি জানিয়ে দিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসিই এগিয়ে। ইংল্যান্ডের একটি সংবাদপত্রে নিজের কলামে রুনি লিখেছেন, ‘আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর ভালো বন্ধুত্ব থাকার পরেও বলতে হচ্ছে, ওর চেয়ে মেসি অনেক ভাল ফুটবলার।

ঠিক যে কারণে আমি পল স্কোলস এবং জাভির ফুটবল খুব পছন্দ করি।’ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একসঙ্গে খেলেছেন রুনি এবং রোনালদো।

প্রাক্তন পর্তুগিজ সতীর্থ সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘আমরা যখন একসঙ্গে খেলা শুরু করি ম্যানইউ-এ, ও কিন্তু গোলের সামনে খুব একটা তীক্ষ্ণ ছিল না। তবে রোনালদোর মধ্যে বরাবর বিশ্বের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রবল তাগিদ ছিল।’

আরও লিখেছেন, ‘টানা অনুশীলনের মাধ্যমে ও নিজেকে এই উচ্চতায় নিয়ে গিয়েছে এবং মানতে বাধা নেই, এই মুহূর্তে ওর মতো গোলের খিদে কারও মধ্যে নেই। এই প্রজন্মে এখনও পর্যন্ত মেসি এবং রোনালদোই দুই সেরা মহাতারকা।’

মেসির সঙ্গে রোনালদোর পার্থক্য কোথায়? রুনি লিখেছেন, ‘রোনালদো বক্সের মধ্যে ভয়ঙ্কর। আর মেসি আপনাকে মেরে ফেলার আগে ক্রমাগত নির্যাতন করে যাবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রুনির চোখে মেসি-রোনালদোর পার্থক্য

আপডেট সময় ০৫:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০