ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গৃহবন্দী কোহলিকে ‘চার-ছক্কা’ মারতে বলছেন আনুশকা

কোহলি, আনুশকা

ক্রীড়া ডেস্কঃ  শেষ কবে ত্রিশ দিন বা এর বেশি সময় ক্রিকেট ছাড়া ছিলেন বিরাট কোহলি?- উত্তরটা হয়তো খোদ ভারতীয় অধিনায়কও দিতে পারবেন না সঠিকভাবে। সারাবছরই যাকে ব্যস্ত থাকতে হয় ক্রিকেটে, সেই কোহলি এখন পুরোপুরি ঘরে বন্দী।

অবশ্য এর বাইরে কোন পথও খোলা নেই কোহলির সামনে। ফলে স্ত্রীর আনুশকা শর্মার সঙ্গে খুনসুঁটি করেই দিন পার করে দিচ্ছেন কোহলি।

কখনও দেখা যায় কোহলির চুল কেটে দিচ্ছেন আনুশকা, আবার কখনও পোষা কুকুরকে আদর করছেন দুজন মিলে। এর বাইরে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিতেও ভোলেননি তারা।

তবে এবার পুরোপুরি ভিন্ন এক কাণ্ডই করলেন আনুশকা। কোহলি যেন মাঠের আবহাওয়া, মাঠের পরিবেশ, দর্শকদের চাপ, দলের প্রত্যাশা- এসব জিনিস খুব বেশি মিস না করেন, তাই আনুশকা নিজেই বনে গেছেন দর্শক। পুরোপুরি গ্যালারির মতো করেই কোহলিকে বলছেন চার-ছক্কা হাঁকাতে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এর ভিডিও প্রকাশ করেছেন আনুশকা। যেখানে কোহলির উদ্দেশ্যে তাকে বলতে শোনা গেছে, ‘এই কোহলি, কোহলি! এই কোহলি! যা না, চার-ছক্কা মার। কী করছিস? এ কোহলি!’

আনুশকার এই ভিডিও অল্পসময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনটা করার কারণও লিখে দিয়েছেন তিনি। জানিয়েছেন মূলত কোহলির খেলার পরিবেশের অনুভূতি দিতেই করেছেন এই ভিডিও।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সে (কোহলি) হয়তো মাঠের কথা মিস করছে। লক্ষাধিক ভক্তদের কাছ থেকে যেই ভালোবাসা পেয়ে থাকে সে, তার মধ্যে এমন ভক্তও তো থাকে। আমি তাকে সেই অভিজ্ঞতাই দিলাম।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গৃহবন্দী কোহলিকে ‘চার-ছক্কা’ মারতে বলছেন আনুশকা

আপডেট সময় ০২:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০