ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মরদেহ দাফন করে বেকায়দায় স্কাউট সদস্যরা!

পিপিই ছাড়াই কবরে মরদেহ নামাচ্ছেন রোভার স্কাউট সদস্যরা।

ষ্টাফ রিপোর্টার,  নওগাঁ :  নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির মরদেহ দাফন করে বেকায়দায় পড়েছেন চার জন রোভার স্কাউট।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে সুরক্ষা পোশাক (পিপিই) ছাড়াই মরদেহ দাফন করেছিলেন তারা।

এর পর থেকে স্বজনরা তাদের বাড়িতে ঢুকতে দিচ্ছেন না।

স্কাউট সদস্যরা হলেন- নওগাঁ শহরের মাস্টারপাড়া মহল্লার ফরিদুল ইসলাম, নিরব রহমান, মারুফ হোসেন ও সোহাগ।

স্কাউট সদস্যদের মধ্যে ফরিদ জানান, জানাজা শেষে মরদেহ দাফনে ভয় পাচ্ছিলেন ইসলামী ফাউন্ডেশনের লোকজন। কবরস্থান এলাকায় মরদেহ রেখে তারা (ইফার লোকজন) বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিলেন। এমনকি দাফনের সময়ও কাছে আসেননি তারা। পরে নিজ দ্বায়িত্বে তারা মরদেহ দাফনের কাজ করেছেন। এসময় তাদের শরীরে সুরক্ষা পোশাক (পিপিই) ছিলো না শুধু মাস্ক ও হাতে গ্লাভস পরে মরদেহ দাফন করেছেন।

এদিকে পিপিই ছাড়াই মরদেহ দাফনের খবর মূহুর্তেই ছড়িয়ে পরে এলাকায়। বিকেলে স্কাউট সদস্যরা পরিবারে ফিরতে চাইলে পাড়ায় ঢুকতে বাধা দেয় এলাকাবাসী। এমনকি পরিবারের লোকজনও তাদের  বাড়িতে ঢুকতে বাধা দেয়। রাতে ওই চার জন একটি ঘরে রাত যাপন করছেন।

জেলা দাফন কমিটির সাধারণ সম্পাদক ক্বারি মোয়াজ্জেম আলী
ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দাফনের সময় ইফার দ্বায়িত্বপ্রাপ্ত পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। স্কাউট সদস্যদের সহযোগিতা করেছেন মাত্র। তবে পিপিই ছাড়া মরদেহ কবরে নামাতে দেওয়া ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, ঘটনা জানার পর স্কাউট সদস্যদের নিরাপদে একটি ঘরে রাখা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য দাফন কমিটিকে আরো সতর্ক হতে বলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মরদেহ দাফন করে বেকায়দায় স্কাউট সদস্যরা!

আপডেট সময় ১১:৪৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০