ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানার ছুটি

পোশাক কারখানা (ফাইল ফটো)

স্টাফ রিপোর্টারঃ  করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন, বিজিএমইএ ও বিকেএমইএ।

বিজিএমইএর সভাপতি রুবানা হক ও বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান শুক্রবার যৌথ বিবৃতিতে বলেন, করোনার কারণে উদ্ভুত’ত পরিস্থিতিতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বন্ধের সময় মজুরি দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠন ও শিল্পপুলিশকে অবহিত করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ শুক্রবার চতুর্থ দফায় করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারির পর বিজিএমইএ ও বিকেএমইএ কারখানা বন্ধের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

অবশ্য সরকার দ্বিতীয় দফায় ছুটি বৃদ্ধি করলেও গত ৫ এপ্রিল কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৈরি পোশাকশিল্প মালিকেরা।

গত শনিবার সারা দেশ থেকে পোশাকশ্রমিকেরা করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চলে চলে আসেন। চাপে পড়ে সে দিন রাতে বিজিএমইএ ও বিকেএমইএ ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের অনুরোধ জানান।

সরকারের নির্দেশনা পেয়ে গত সোমবার (৬ এপ্রিল) বিজিএমইএ ও বিকেএমইএ তাদের সদস্য কারখানা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানার ছুটি

আপডেট সময় ১২:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০