ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

করোনা যুদ্ধ : বেতনের অর্ধেক অনুদান টাইগারদের

ক্রীড়া ডেস্কঃ  বরাবরই দুর্যোগের সময় জাতীয় দলের ক্রিকেটাররা সাধারণ মানুষের পাশে এগিয়ে আসেন। বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় তাই অর্থ অনুদান দিচ্ছেন ক্রিকেটাররা। পাশে দাঁড়াচ্ছেন সরকারের। 

জাতীয় দলের ২৭ ক্রিকেটার চলতি মাসের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, বিসিবির কেন্দ্রীয় চু্ক্তিতে থাকা ১৭ জন আর চুক্তির বাইরের যে ১০ ক্রিকেটার গেল তিন মাস নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তারাও দেবেন বেতনের ৫০ ভাগ অনুদান।

অর্থাৎ করোনা ইস্যুতে মোট ২৭ ক্রিকেটার ৩১ লাখ টাকা অনুদান হিসেবে দিচ্ছেন। ট্যাক্স কাটার পর সরকারের কোষাগারে জমা হবে ২৬ লাখ টাকা।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বুধবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত এক দিনে ২ হাজার ৩৬৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৯২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।

অপরদিকে প্রথমবারের মতো মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি প্রাণ গেছে পাঁচজনের। তাছাড়া কোয়ারেন্টিনে আছেন আরও অনেকে। যাদের মধ্যে অধিকাংশই বিদেশফেরত।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

করোনা যুদ্ধ : বেতনের অর্ধেক অনুদান টাইগারদের

আপডেট সময় ০১:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০