ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতি নিয়ে বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে করোনা পরিস্থিতি নিয়ে সার্বিক নির্দেশনা থাকবে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচারিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

এছাড়া জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণটি বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, অনলাইন নিউজপোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে সোমবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার বিষয়টি জানান।

ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দেশে ওই ভাষণে এ সময় করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন। এটাই প্রত্যাশা।

প্রধানমন্ত্রী সারাদেশ লকডাউনের ঘোষণা দেবেন কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি এটুকু বলতে পারি, আমি যে দায়িত্বশীলতার কথা বলেছি, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিত হবে, কখন কী করতে হবে! আমি সবার কাছে অনুরোধ করবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন। সরকারের প্রতি আস্থা রাখুন, যখন যেটা বলতে হবে, যখন যেটা করতে হবে, যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০