ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

এবার পিছিয়ে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ!

ক্রীড়া ডেস্কঃ  বিশ্বজুড়ে ভয়ংকর রূপ ধারণ করেছে মহামারি করোনা ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ।

করোনার এমন ভয়ংকর পরিস্থিতিতে থমকে গেছে ক্রীড়াঙ্গন। ক্রিকেটবিশ্বেও পড়েছে এর প্রভাব। স্থগিত হয়েছে সবধরনের ক্রিকেট। বন্ধ হয়েছে বেশকিছু টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজ।

করোনার প্রভাবে এবার পিছিয়ে যেতে পারে আসন্ন আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপও। অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপ অন্তত ছয় মাস পিছিয়ে যেতে পারে। এমন আভাসই দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

দিন দিন ভয়ংকর হয়ে উঠছে করোনা। অস্ট্রেলিয়ায়ও পড়েছে এর প্রভাব। দেশটিতে প্রায় ২ হাজার মানুষ ছোঁয়াচে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭ জন।

এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া সবকয়টি দেশেই ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এসব দিক বিবেচনায় বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

এবার পিছিয়ে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ!

আপডেট সময় ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০