ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পেলের স্বাস্থ্য নিয়ে চিন্তিত সবাই

ক্রীড়া ডেস্কঃ   নিজ বাড়ি গুয়ারুজাতে হোম কোয়ারেন্টিনে আছেন ফুটবল সম্রাট পেলে। তবে করোনা ভাইরাসের দিনগুলোতে ব্রাজিলিয়ান তারকার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তার চারপাশের লোকজন। কারণ দীর্ঘদিন ধরে অসুস্থ সেলেকাওদের তিনবার বিশ্বকাপ জেতানো ফুটবল জাদুকর।

কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে যারা বয়োবৃদ্ধ তাদের মৃত্যুহারই বেশি। সেক্ষেত্রে পেলের বয়স ৮০ বছর। এমনিতে বিভিন্ন রোগে কাবু হয়ে একেবারে গৃহবন্দী হয়ে পড়েছেন তিনি। স্বাস্থ্যগত এই অবনতিতে লজ্জা পান জন-সম্মুখে আসতেও। তারমধ্যে মানব সভ্যতার জন্য হুমকি হয়ে ওঠা করোনা ভাইরাসে আক্রান্ত হলে পেলের স্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়বে। এমনটাই মনে করছেন তার ভক্ত-সমর্থকরা।

কয়েক সপ্তাহ আগে পেলের ছেলে এদিনহো জানান, কয়েক মাস ধরে তার বাবার স্বাস্থ্য অবনতির কথা। এমনকি আমন্ত্রণ সত্ত্বেও একেবারে কোনো পাবলিক ইভেন্টে যাচ্ছেন না ফুটবল সম্রাট। চেয়ারবন্দী হয়ে পড়ায় লোকজনের সামনে যেতেও লজ্জা পাচ্ছেন পেলে।

করোনা সংক্রমণ ঠেকাতে ব্রাজিল সরকার ইতোমধ্যে ভ্রমণ নিষিদ্ধ করেছে। নাগরিকদের আহ্বান জানিয়েছে স্বেচ্ছা-কোয়ারেন্টিনে থাকার।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পেলের স্বাস্থ্য নিয়ে চিন্তিত সবাই

আপডেট সময় ০৪:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০