ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

রেহেনার লাশ মিলল মাঠের মধ্যে

 যশোর প্রতিনিধিঃ  যশোরের বাঘারপাড়া উপজেলার মাহামুদআলীপুর গ্রামের একটি মাঠের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। শনিবার (২০ মার্চ) সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, শনিবার সকালে উপজেলার মাহামুদআলীপুর গ্রামের মাঠের মধ্যে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানান।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ওই নারীর পরনে নীল রঙয়ের পায়জামার ওপরে কালো রংয়ের বোরখা রয়েছে। এছাড়া গোলাপি রংয়ের একটি ছাপানো ওড়না দিয়ে মাথা বাঁধা ছিল।

তার গলা ও মুখে রক্তের দাগ রয়েছে। কিছু দূরে একটি ব্যাগের মধ্যে হানিফ পরিবহনের বাসের টিকিট ও পানির বোতল পাওয়া গেছে। বাসের টিকিটে রেহেনা নাম লেখা। টিকেটটি ঢাকার আব্দুল্লাহপুর থেকে যশোর আসার জন্য কাটা হয়েছিল।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

রেহেনার লাশ মিলল মাঠের মধ্যে

আপডেট সময় ০২:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০