ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

কক্সবাজার বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী জাহাজে আগুন

কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় বঙ্গোপসাগরে নোঙর করে রাখা এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।জানা গেছে, কুতুবদিয়ার কৈয়ারবিল পয়েন্টে নোঙর করা ‘সুফিয়া’ নামে এলপিজি বহনকারী একটি লাইটারেজ জাহাজে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্ট গার্ডের কর্মকর্তারা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে সাগরে লাফ দেয়। পরে সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

কক্সবাজার বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী জাহাজে আগুন

আপডেট সময় ১২:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪