ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ  

নওগাঁর মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন, লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর আয়োজনে সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

এর আগে সতিহাট এলাকা থেকে সহস্রাধিক মোটরসাইকেলে বিশাল শোডাউন করে নেতাকর্মীরা পথসভাস্থলে পৌঁছান। শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন। তিনি বলেন—“৩১ দফা বাস্তবায়নই বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের পথ খুলে দেবে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই; ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।”

পথসভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদা এবং সঞ্চালনা করেন মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদল।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান,যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,জেলা কাজী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক মাওলানা কাজী আমিনুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডি.এম. আব্দুল মালেক, সাদেকুল ইসলাম, জুয়েল রানা, শরিফুল ইসলাম বেলাল, অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার প্রমূখ।

এসময় তেঁতুলিয়া, ভারশোঁ, ভালাইন, পরানপুর, মান্দা, গণেশপুর, মৈনম, প্রসাদপুর, কুসুম্বা, নূরুল্যাবাদ, কালিকাপুর, কাঁশোপাড়া, কসব ও বিষ্ণপুর ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী এই শোডাউন ও পথসভায় অংশ নেন।

শোডাউনকে ঘিরে পুরো এলাকা ছিল উৎসাহী,উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড়ে মুখর।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ  

আপডেট সময় ০৮:১৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫