ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হ‌বিগ‌ঞ্জে ভাইয়ের চাপাতির কোপে ভাই নিহত

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে এক কসাই নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সা‌ড়ে ৯টার দিকে গরু বাজার সংলগ্ন খোয়াই বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির পেশায় কসাই ছিলেন এবং বিভিন্ন বিয়েতে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় একটি বিষয় নিয়ে বড় ভাই রনি মিয়ার সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রনি চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ হাসপাতালে ছুটে যান। তাঁর উপস্থিতিতে এসআই মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হ‌বিগ‌ঞ্জে ভাইয়ের চাপাতির কোপে ভাই নিহত

আপডেট সময় ১২:২১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫