ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব: কাজল বললেন ’সুস্থ আছি, নিরাপদে আছি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এমন একটি ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ায় তার ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এই গুজবে বিব্রত হয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী। তিনি সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে সবাইকে আশ্বস্ত করেছেন।

কাজল লিখেছেন, ‘আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে আছি। সকলের কাছে অনুরোধ, এ ধরনের ভুয়ো খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।’

সম্প্রতি একটি ভিডিওতে কাজলের মৃত্যুর খবর দাবি করা হলে সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীরা শোক প্রকাশ করতে শুরু করেন। মৃত্যুর গুজবের পর অনেকেই মন্তব্যের ঘরে লেখেন, ‘বিশ্বাস হচ্ছে না আপনি নেই এমন কেন হলো?’

২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমার মাধ্যমে কাজলের শোবিজ জগতে অভিষেক ঘটে। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’তে অভিনয়ের পর তিনি তারকাখ্যাতি পান। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি চলচ্চিত্র, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ’।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব: কাজল বললেন ’সুস্থ আছি, নিরাপদে আছি

আপডেট সময় ১২:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫