ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

নেত্রকোনার সদরে নাগড়া এলাকার বিএডিসি (সেচ) অফিসের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ধসে পড়া ছাদের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন ।

নিহত শ্রমিকরা হলেন- আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। এছাড়া আহত সাইফুল ও হাসান নামের ২ শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক নছু সর্দার জানান, তারা ৬ জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) একটি পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে ভাঙাভাঙির সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় ৫ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে তাদের উদ্ধার করেন।

নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, আমরা ৩ জনকে মৃত এবং ২ জনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোনায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

আপডেট সময় ০৭:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫