ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

টিভি দেখানোর প্রলোভনে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, আসামির ১০ বছর কারাদণ্ড

নওগাঁর সাপাহারে টিভি দেখানোর প্রলোভন দিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে আজিমুদ্দিন একই গ্রামের ছয় বছর বয়সী দুই শিশুকে টিভি দেখানোর প্রলোভন দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর দুই শিশুর পরিহিত প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

বিষয়টি জানতে পেরে শিশুর বাবা সাপাহার থানায় অভিযোগ দিলে তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল করিম এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামি পক্ষের কৌশলি আব্দুর রাজ্জাক উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

টিভি দেখানোর প্রলোভনে ২ শিশুকে ধর্ষণচেষ্টা, আসামির ১০ বছর কারাদণ্ড

আপডেট সময় ০৪:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫