ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলীর ‘ময়না’

বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডের আলোচিত ছবি ‘সাইয়ারা’-র গান ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চলতি সপ্তাহে সেটি টপকে এখন সবার উপরে বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কোনালের গাওয়া ‘ময়না’। মুক্তির চার দিনের মধ্যেই গানটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে।

এই গানের মডেল হয়ে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে দেখা দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সঙ্গে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। তাদের উপস্থিতি গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বুবলীর গ্ল্যামার মন ছুঁয়েছে দর্শকের। ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে প্রশংসা ভেসে যাচ্ছে বুবলী-জীবন জুটির পারফর্ম।

এই মুহূর্তে ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে ‘ময়না’। সাইয়ারার শিরোনাম সংগীতটি নেমে গেছে তিন নম্বরে। দুই নম্বরে জায়গা করে নিয়েছে ‘পরম সুন্দরী’ সিনেমার ‘পরদেশিয়া’ গানটি।

গানটির গীত রচনা করেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোনালের সঙ্গে গানটির একাংশে কণ্ঠ দিয়েছেন নিলয়।

কোনাল গানটির সাফল্যে উচ্ছ্বসিত, বললেন, ‘দর্শক-শ্রোতারা গানটিকে আপন করে নিয়েছেন এটা আমাদের টিমের সবার পরিশ্রমের স্বার্থকতা।’

বুবলীও দর্শকদের ভালোবাসা দিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই কাজটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। ভালো লাগছে গানটি দর্শক পছন্দ করায়।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলীর ‘ময়না’

আপডেট সময় ০৪:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫