ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চট্টগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় আবদুর শুক্কুর হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ জেলা ও দায়রা জজ রোজিনা খানের আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), একই এলাকার মেহেরুজ্জামানের ছেলে মো. রফিক (৪৬) ও মো. সোলায়মান।

খালাসপ্রাপ্তরা হলেন- আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, রায় ঘোষণার সময় পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদু শুক্কুরকে তার বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয়। পরদিন ২১ আগস্ট চাতরি এলাকায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শুকুরের ছেলে মো. মিজান আনোয়ারা থানায় মামলা করেন।

পুলিশের তদন্তে জানা যায়, পার্শ্ববর্তী খালে জাল দেওয়া নিয়ে পূর্বশত্রুতার জেরে আসামিরা শুক্কুরকে পরিকল্পিতভাবে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চট্টগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫