ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঈদের দিন নওগাঁ সদর হাসপাতালে রোগীদের মাঝে তরুণদের মিষ্টান্ন বিতরণ

হাসপাতালে ভর্তি রোগীরা এই ঈদের দিনেও বঞ্চিত থাকেন আনন্দের আমেজ থেকে। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নওগাঁয় ব্যাতিক্রম উদ্যেগ নিয়েছে তরুণদের সংগঠন বিআরএফ ইয়ুথক্লাব।

সোমবার (৩১ মার্চ ২০২৫) ঈদের দিন নওগাঁ সদর হাসপাতালে বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তরুণরা রোগীদেরকে মিষ্টান্ন উপহার দেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মিষ্টান্নের বক্সের ওপর লেখা ছিলো “এই রিজিক আপনারই, আমরা শুধু পৌঁছে দিচ্ছি।”

বিআরএফ ইয়ুথ ক্লাব, নওগাঁর আহবায়ক রিজভী আহম্মেদ রিজোয়ান জানান, “অনেক রোগী ঈদেও বাড়ি যেতে পারেনি। আমরা নওগাঁ সদর হাসপাতালে এরকম প্রায় অর্ধশত রোগীর কাছে মিষ্টান্ন পৌঁছে দিয়েছি। থ্যালাসেমিয়া, ক্যান্সার ও দুরারোগ্য রোগীদের সেবায় কাজ করতে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।”

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, “ঈদের খুশির আমেজ সবার মাঝেই থাকা উচিত। তরুণরা ঈদ আনন্দের মাঝেও হাসপাতালের রোগীদের ভুলে যায়নি, এটা খুবই প্রশংসনীয় বিষয়। আশা করি বিআরএফ ইয়ুথ ক্লাব রোগীদের সেবায় এভাবেই পাশে থাকবে।”

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব একটি সেবামূলক সামাজিক সংগঠন। তারুণ্যের ইতিবাচক বিকাশে কাজ করছে সংগঠন টি ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঈদের দিন নওগাঁ সদর হাসপাতালে রোগীদের মাঝে তরুণদের মিষ্টান্ন বিতরণ

আপডেট সময় ০২:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫