ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে আনিন নাইম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে যায় তারা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত আনিন নাইম আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও দাদনচক গ্রামের আরিফ উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জানিবুল ইসলাম জোসি।

জোসি জানান, নাইম রাতে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথেই আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, একজন ছাত্র নেতাকে কুপিয়ে আহত করার সংবাদ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

আপডেট সময় ০৩:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫