ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। তিনটি মোবাইল ফোনসহ চুরি হয়েছে ২২ হাজার টাকা। এরইমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন এ অভিনেতা। গতকাল সোমবার (২ ডিসেম্বর) ঘটনাটি ঘটে। সেদিনই অভিযোগ জানিয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরী (জিডি) তিনি। সানী জানান, ‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই।

এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’অভিনেতার ধারণা, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি মনে করেন, যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব।

ট্যাগস

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি

আপডেট সময় ০৬:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। তিনটি মোবাইল ফোনসহ চুরি হয়েছে ২২ হাজার টাকা। এরইমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন এ অভিনেতা। গতকাল সোমবার (২ ডিসেম্বর) ঘটনাটি ঘটে। সেদিনই অভিযোগ জানিয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরী (জিডি) তিনি। সানী জানান, ‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই।

এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’অভিনেতার ধারণা, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি মনে করেন, যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481