ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিয়েতে রাজি না হওয়ায় সুমন নামের প্রেমিককে হত্যা

শেরপুরে ‘বিয়ে করতে রাজি না হওয়ায়’ অপহরণের শিকার সেই কলেজছাত্র সুমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত একটার দিকে শহরের সজবরখিলা মহল্লার ফুরকান মিয়ার বাড়ির উঠানের মাটির নিচ থেকে সুমনের পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের সময় জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক শিক্ষার্থী, স্থানীয়রা উপস্থিত ছিলেন।নিহত সুমনের স্বজনরা জানায়, সদর উপজেলার ঝগড়ার চরের বাসিন্দা আন্নি নামে এক তরুণীর সাথে সুমনের প্রেমের সম্পর্ক ছিল। অনেকদিন আগে তাদের সম্পর্কচ্ছেদ হয়। এরপর আন্নি আরেকজনের সঙ্গে প্রেমে জড়ায়। কিন্তু কিছুদিন ধরেই মেয়েটি বিয়ের জন্য সুমনকে প্রস্তাব দিলে সুমন রাজি হয়নি। সাত দিন আগে আন্নি ফোন করে সুমনকে ডেকে নিয়ে যান। এরপর থেকে সুমনের খোঁজ মিলছিল না।

স্বজনরা আরো বলেন, গতরাতে আন্নির আরেক প্রেমিক রবিন মিয়ার বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়। আন্নি, প্রেমিক রবিনসহ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চান স্বজনরা।জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সুমন নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে নেয় পুলিশ। তাকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযুক্ত তরুণী আন্নিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমনের মরদেহ রাতে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে আরো যারা জড়িত, বিস্তারিত তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিয়েতে রাজি না হওয়ায় সুমন নামের প্রেমিককে হত্যা

আপডেট সময় ১১:৩৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪