ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে নিখোঁজ মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার

কানাইঘাট থেকে নিখোঁজের সাত দিন পর শিশু মুনতাহা আক্তার জেরিনের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে গলায় রশি পেঁচানো অবস্থায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রতিবেশী দুই নারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, রোববার ভোরে বাড়ির পাশের পুকুর থেকে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় রশি পেঁচানো ছিল। শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লাশ দেখে বোঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এদিকে, নিখোঁজের পর থেকে মুনতাহার বাবা দাবি করে আসছিলেন, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরিও দায়ের করেন।গত ৩ নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন শামীম আহমদ।

এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল ৩টার দিকে তাকে খুঁজতে গিয়েও কোনো সন্ধান পায়নি পরিবার।মুনতাহার সন্ধান দাতাদের জন্য দেশ-বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই। মুনতাহার সন্ধান এবং ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন কয়েকজন প্রবাসী। ফেসবুকে তারা এ ঘোষণা দেন।২০২২ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিডেজ এলাকা থেকে ১০ দিন আগে নিখোঁজ হওয়া ৫ বছর বয়সী শিশু কন্যা আয়াতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছিলো পিবিআই।পিবিআই জানিয়েছিলো, আয়াতকে অপহরণের পর হত্যা করা হয়। পরে লাশ ছয় টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে নিখোঁজ মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪