ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি বিদায়ী মহাপরিচালক ড. মুহা. বশিরুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে প্রেষণে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে পদায়ন সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।বিসিএস ১৭তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। এরপর তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে উপসচিব ও যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিদ্যুৎ বিভাগে যোগদানের আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

আপডেট সময় ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪