ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

পশ্চিম তীরে যুক্তরাষ্ট্রের পর এবার ভিসা নিষেধাজ্ঞা দিলো বেলজিয়াম

পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে  যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর   এবার একই নীতির ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মূলত ইসরায়েলি বসতীস্থাপনকারীদের ওপর লক্ষ্য করে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।

কারণ তারা বেসামরিক ফিলিস্তিনিদের ওপর প্রায়ই সহিংস হামলা করছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দে ক্রো ঘোষণা করেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের একদিন পরেই তিনি এই ঘোষণা দিলেন।

এর আগে নতুন ভিসা নীতির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

মিলার আরও বলেন, ইসরায়েলি সরকারের উচিত চরমপন্থি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া। তিনি বলেন, সহিংস বসতি স্থাপনকারীদের সঠিকভাবে বিচারের আওতায় আনার জন্য ইসরায়েলকে পর্যাপ্ত পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি ফিলিস্তিনিদের কথাও বলেছেন। তার মতে, যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাবে তাদের জন্যও ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

পশ্চিম তীরে যুক্তরাষ্ট্রের পর এবার ভিসা নিষেধাজ্ঞা দিলো বেলজিয়াম

আপডেট সময় ০১:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩